ইরাকে আমেরিকার দূতাবাসে রকেট হামলা
দি নিউজ লায়নঃ ইরাকের রাজধানী বাগদাদের আমেরিকার দূতাবাসে রকেট হামলা। যদিও রকেট হামলায় হতাহতের কোনও খবর নেই, আমেরিকার দূতাবাস চত্বরের সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে।
সূত্রের খবর অনুযায়ী, বাগদাদের গ্রিন জোনে তিনটি রকেট নিক্ষেপ করা হয়েছিল। মার্কিন দূতাবাসের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাগুলি এই হামলার প্রতিক্রিয়া জানিয়েছে।
তারা জানায়, আন্তর্জাতিক অঞ্চলকে লক্ষ্য করেই এই হামলা হয়েছিল। এতে দূতাবাসের প্রতিরক্ষার ব্যাপার জড়িয়ে। দূতাবাস চত্বরের কিছুটা ক্ষয়ক্ষতি হয়েছে। কেউ হতাহত হননি। তবে স্থানীয় নাগরিকরা চোট পেয়ে থাকতে পারেন।
Post a Comment